সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে বিএনপির নেতা–কর্মীসহ সাধারণ মানুষের ভিড় জমেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে শুরু করেন।
এর আগে বেলা ১১টা থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তবে নিরাপত্তাজনিত কারণে সে সময় তাঁদের উদ্যানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রবেশমুখ খুলে দেওয়া হলে একে একে মানুষ কবরের পাশে গিয়ে দোয়া ও শ্রদ্ধা জানান।
